Main Menu

বিশ্বম্ভরপুরে ২৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের ছাতারকোনা গ্রামের আক্কেল আলীর বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালায় র‌্যাব। রাস্তার উত্তর পাশের অজ্ঞাত কিছু লোক মাদক বেচাকেনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ভারতীয় তৈরী ২০৭ বোতল অফিসার্স চয়েস এবং ৭৯ বোতল ম্যাকডুয়েলস মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed