দুই পুত্র হত্যায় আদালতে সাতিরের স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুই শিশু পুত্র হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের সাতির আলী (৪০)।
বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো: নজরুল ইসলামের আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দেয়।
সাতির আলী জবানবন্দিতে বলেন, প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া হতো তার। ঘটনার আগের রাতেও স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিলো। ঐ রাতেই তিনি দুই সন্তানকে খুন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী পরদিন শিশুদের মাছ ধরার কথা বলে নিজের সাথে নিয়ে যান। এরপর সেখানেই তাদের এক এক করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
সূত্র জানায়, আদালতে সাতির আলী প্রায় ৩/৪ ঘন্টা জবানবন্দী দিয়েছে। দুপুর থেকে শুরু হওয়া জবানবন্দী বেলা সাড়ে ৩টায় শেষ হয়।
প্রসঙ্গত, সোমবার দুপুরে সতির আলী তার ২ ছেলেকে মামুন (৭) ও রুমেলকে (১১) নিয়ে মাছ ধরতে বের হন। পরে রাতে খোঁজাখুঁজির দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত দুই শিশুর পিতা সাতির আলীর খোঁজ মিলছিলো না।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর মঙ্গলবার বিকেলে দু’শিশুর দাফন সম্পন্ন হয়। বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় চিন্তামণি গ্রাম থেকে পুলিশ সাতির আলীকে আটক করে।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed