Main Menu

তাহিরপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুমন মিয়া (২৪) তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীরনগরের জয়নগর গ্রামের রহমত আলীর ছেলে।
পুলিশ জানায়, ধৃত সুমন একই গ্রামের প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অপচেষ্টা করে আসছিলো। থানায় মামলা দায়ের করা হলে সে এলাকা থেকে পালিয়ে যায়। তাহিরপুর থানার এসআই (উপ-পরিদর্শক) মুহিত গোপন সংবাদের ভিক্তিতে একদল পুলিশ নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করেন।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে গত তিন মাস পুর্বে থানায় মামলা হলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।

Share





Related News

Comments are Closed