জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতার দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রæতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবীতে সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর উদ্যোগে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আগামী ৭-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ, মরক্কো সম্মেলনকে সামনে রেখে টিআইবি’র দাবীসমূহ উপস্থাপন করা হয়। দাবীসমূহ পাঠ করেন সনাক সিলেটের ইয়েস গ্রæপের সদস্য সৌরভ দেবনাথ। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোন প্রকার ঋণ নয়, যে সকল দেশের কারণে বাংলাদেশের মতো স্বল্প-উন্নত দেশসমূহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে তাদেরকে এ ক্ষতি মোকবেলায় অনুদান দিতে হবে। শিল্পোন্নত দেশগুলো প্রতিশ্রæত জলবায়ু তহবিলের বিপরীতে খুবই কম অর্থ ছাড়ের বিষয়টি অত্যন্ত হতাশাজনক উল্লেখ করে আলোচকগণ প্রতিশ্রæত অর্থের সঠিক সময়ে ছাড় ও স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ এর মাধ্যমে অর্থ ব্যয়ের দাবী জানান। মানবন্ধনে বাংলাদেশ সরকারকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ হিসেবে অনুদান প্রদানে উন্নত দেশসমূহের প্রতিশ্রæতি পূরণে আগ্রহ তৈরি করতে রাজনৈতিক সদিচ্ছা, কারিগরি ও কূটনৈতিক দক্ষতা সমন্বিতভাবে প্রয়োগের আহŸান জাননো হয়। মানববন্ধনে দাবী জানানো হয় যে, জাতীয় পর্যায়ে জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং আদিবাসীদের ব্যাপক ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে সকল অংশীজনকে সম্পৃক্ত করে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে, জলবায়ু তহবিলের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে জলবায়ু তহবিল এর আওতায় যে কার্যক্রম চলছে তার সকল প্রকার আর্থিক লেনদেনের প্রতিবেদন স্বতঃপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাস্তবায়িত সকল প্রকল্পের ক্ষেত্রে তথ্য অধিকার আইন, ২০০৯ এর পুর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার অস্বচ্ছতা, অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ-মূলক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত ও কার্যকর করতে হবে; কোনো প্রকার অনিয়ম সংগঠিত হলে যথাযথ প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে নাগরিক সমাজকে সম্পৃক্ত করে সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধনে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সনাক সদস্য ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেটর সাবেক সভাপতি রামেন্দ্র কুমার বরুয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিলেটের উপদেষ্টা নুরুন নাহার বেবী, টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সনাক এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রæপের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed