‘স্ত্রীর উপর শোধ তুলতেই দুই শিশুকে হত্যা করেন ছাতির আলী’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্ত্রীর উপর সন্দেহ ছিলো সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের ছাতির আলীর। স্ত্রীকে হত্যার চিন্তা ছিলো তার মাথায়। ২০দিন ধরে স্ত্রীর হাতের রান্নাও খাচ্ছিলেন না। স্ত্রীকে হত্যা করতে না পেরে শেষমেষ নিজের দুই শিশু সন্তানকে হত্যা করেন তিনি। দুই শিশু হত্যার কারণ এভাবেই সাংবাদিকদের সামনে তুলে ধরলেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান। ছাতির আলীর কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
বুধবার সকাল ১১টার দিকে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, দুই শিশু সন্তানকে ধারালো এক ধরনের চুকা লাঠি দিয়ে খুঁচিয়ে ও মাথায় আঘাত করেন ছাতির আলী। তাদের ঠাণ্ডা মাথায় খুন করে স্থানীয় কালীমন্দিরে পালান। স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটান তিনি।
ঘটনার দিন সোমবার বেলা ১১টার দিকে দুই ছেলে মামুন (৭) ও রুজেলকে (১১) নিয়ে পার্শ¦বর্তী হাওরে মাছ ধরতে যান ছাতির আলী। দুপুর দেড়টার দিকে বড় ছেলে রুজেলকে দিয়ে কিছু মাছ বাড়িতে পাঠান। এই সময়ের মধ্যে প্রথমে ছোট ছেলে মামুনকে (৭) খুন করেন ছাতির আলী। আধাঘণ্টা পর ফিরে এসে রুজেল তার ছোট ভাইকে খুঁজতে থাকে। সতির আলী খেপে যান। এতো খোঁজাখুঁজি করছিস কেনো, বলেই বড় ছেলে রুজেলের মাথায় ছয়টি আঘাত করেন।
এসপি মো. মনিরুজ্জামান জানান, শিশু মামুনের মাথার পেছনে দু’টি, পিঠের মাঝখানে ও নাভি বরাবর সুচোলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলে। এছাড়া বড় ছেলে রুজেলের মাথায় ছয়টি আঘাত করা হয়। আঘাতে তার মাথা থেঁতলে যায়। খুনের ঘটনায় ব্যবহৃত নারিকেল গাছের তৈরি সূচোলো লাঠি ও বাঁশের একটি লাঠি জব্দ করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর সোমবার দুপুরে ছাতির আলী তার ২ ছেলেকে মামুন (৭) ও রুজেলকে (১১) নিয়ে মাছ ধরতে বের হন। পরে রাতে খোঁজাখুঁজির পর দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত দুই শিশুর পিতা ছাতির আলীর খোঁজ মিলছিলো না। সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর মঙ্গলবার বিকেলে দু’শিশুর দাফন সম্পন্ন হয়।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed