সিলেটে ওয়ার্কার্স পার্টির মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর বিপনীস্থ পার্টির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদকমন্ডলীর সদস্য ইন্দ্রানি সেন শম্পার পরিচালনায় সংক্ষিপ্ত বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অন্যতম সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, কমরেড নজরুল ইসলাম শুধু ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নয়, তিনি হলেন নড়াইলবাসীর আপামর জনসাধারণের প্রাণপ্রিয় নেতা। দুর্বৃত্তরা কেন তাকে হত্যা করতে চেয়েছিলো? কেন তাকে মেরে রক্তাক্ত করা হলো? তার দোষ একটাই, তা হলো নড়াইল শহরের সার্কেসের নামে যেখানে জোয়া, নেশা ও অশ্লীল নৃত্যের মাধ্যমে যুব সমাজকে যখন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তখন তিনি নড়াইল বাসীর সচেতন জনগণকে নিয়ে এই অসামাজিক কর্মকান্ড বন্ধের জন্য ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করেন। ডিসির নির্দেশে এই অপকর্ম বন্ধ হলে প্রতিহিংসার বসবর্তি হয়ে চিহ্নিত কিছু দুর্বৃত্তরা নড়াইল পার্টি অফিসে হাতুরি দিয়ে পিটিয়ে নির্মম ভাবে তাকে রক্তাক্ত করে পালিয়ে যায়। তিনি বলেন, একজন নজরুলকে হত্যা করে ওয়ার্কার্স পার্টির অগ্রযাত্রাকে থামানো যাবে না। নজরুলের রক্তের বদলা আজ হোক কাল হোক আমরা নেবই নেব। আমি নজরুল আমরা সবাই নজরুল।
এসময় আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড দিনবন্ধু পাল, যুব মৈত্রী মহানগর সভাপতি মো. ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুলাহ খোকন, যুব মৈত্রী জেলার সভাপতি শামীম মজুমদার, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, শ্রম বিষয়ক সম্পাদক মুহিতোষ চৌধুরী প্রসাদ, শফিকুল ইসলাম, ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি স্বপন দাস, ছাত্রনেতা কাউসার আহমদ প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed