সিলেটে পরিবহন শ্রমিক সমাবেশ : গাড়ি ভাংচুর, দুর্ভোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ৬ দফা দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোন ধরনের ধর্মঘট না থাকলেও শ্রমিকরা সভায় যোগদানের মিছিল নিয়ে আসার পথে রাস্তায় বিভিন্ন যানবাহন আটকে দেয়। এছাড়া তারা রাস্তায় এলোপাতাড়িভাবে যানবাহন ফেলে রেখে যান চলাচালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে।
বুধবার ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, সড়কে পুলিশের হয়রানীসহ ছয় দফা দাবিতে নগরীর প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে সমাবেশ করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এই সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে মিছিল নিয়ে আসেন। তাছাড়া বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। ফলে দূর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, হাইকোর্টের রায় অমান্য করে ব্যাটারী চালিত অটোরিকশা রাস্তায় চালানো হচ্ছে। তাছাড়া পদে পদে পুলিশের হয়রানীর শিকার হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এসব বিষয়সহ ছয়দফা দাবিতে আমরা সমাবেশ করেছি।
এদিকে পরিবহন শ্রমিকদের কর্ম বিরতীর ফলে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েও পৌঁছাতে পারেননি শত শত মানুষ। নগরী থেকে পার্শ্ববর্তী উপজেলায় অফিস যাত্রীরাও কর্মস্থলে যেতে পারেননি। একইভাবে পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে নগরীমুখী যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed