Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ৯টি গরু সহ বাংলাদেশী কৃষককে আটকে রেখেছে বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাাশার মধ্যনগর থানার সীমান্তের ওপারে গরু আনতে গেলে ৯টি গরু সহ এক বাংলাদেশী কৃষককে দু’দিন ধরে আটকে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আটক মনসুর আলী (৫০) মধ্যনগর থানার বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামের মৃত সাজে আলী তালুকদারের ছেলে।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, মধ্যনগরের মাঝেরছড়া গ্রামের কৃষক মনসুর আলীর ৫টি ও প্রতিবেশীর ৪টি গরু বাঙ্গালভিটা বিওপির ওপারে ভারতীয় সীমানা অতিক্রম করে সোমবার সকালে ঘাঁস থেতে চলে যায়। কৃষক মনসুর আলী গরু গুলো ফিরিয়ে আনতে ওপারে গেলে ভারতীয় ১১ বিএসএফ ব্যাটালিয়নের গিলাগড়া ক্যাম্পের টহল দল মনসুর আলীকে সোমবার দুপুরে গরু চোরাকারবারী সন্দেহে আটক করে তাহিরপুর সীমান্তের ওপারে বড়ছড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে।
এদিকে আটক কৃষককে ছাড়িয়ে আনতে তাহিরপুর বীরেন্দ্রনগর বিজিবির কোম্পানী কমান্ডার পর্যায়ে চিঠি দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি।
মধ্যনগরের বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রেনু মিয়া মঙ্গলবার জানান, মনসুর আলী নিরীহ কৃষক, তিনি কোন ধরণের চোরাচালানের সাথে জড়িত নন।”
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: নাসির উদ্দিন পিএসসি বলেন, আমি ভারতীয় বিএসএফের অধিনায়কের সাথে যোগাযোগ করেছি, বড়ছড়ায় কোম্পানী কমান্ডার রয়েছে, আশা করি আটক কৃষককে শীঘ্রই গরু সহ বিএসএফ বিজিবির নিকট হস্তান্তর করবে।

Share





Related News

Comments are Closed