সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় টিলা কাটার অভিযোগে দু’ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে চকগ্রামের কুটিনা টিলায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইশরাত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে দু’ব্যক্তিকে টিলা কাটারত অবস্থায় আটক করে এবং আদালত দণ্ড প্রদান করে।
এদের মধ্যে টিভি গেইট এলাকার ফেরদৌস আলীকে এক মাসের বিনাশ্রম এবং চকগ্রামের ইউনুস মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কনক কান্তি কর। ভূমি অফিস সহকারী জাকারিয়া আহমদ, মামুন শিকদার শাহপরাণ থানার এএসআই ইকবাল হোসেন প্রমুখ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed