Main Menu

সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা কুড়াল দিয়ে কুপিয়ে খুন করলেন নিজের ভাতিজাকে। নিহতের নাম মইদর মিয়া (৩২)। সে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আবদুল আহাদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিন্নারবন গ্রামের আবদুল মোতালিব ও তার পরিবারের লোকজন সহোদর ভাই আবদুল আহাদের ছেলেদের সাথে সোমবার দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে চাচা আবদুল মোতালিব নিজ হাতে কুড়াল দিয়ে কুপিয়ে আপন ভাতিজা মইদর (৩২) ও তার সহোদর আবু বক্কর(২৫) কে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাদেরকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মইদর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে রাত ৮টায় বড়ভাই মইদর মৃত্যু বরণ করলেও ছোট ভাই আবু বক্কর সজ্ঞাহীন অবস্থান রয়েছেন।
নিহত মইদরের মামা সামছুল হক রাত সোয়া ১০টায় তার ভাগ্নের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর রাত সাড়ে ১১টায় বলেন, দুপুরেই এ ব্যাপারে সংঘর্ষের মামলা নেয়া হয়েছিলো, রাতে মইদরের মৃত্যুর খবর পেয়েই পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযানে নেমেছে।

Share





Related News

Comments are Closed