ওসমানীনগরে পিতার হাতে দুই শিশু পুত্র খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় পিতার হাতে দুই শিশু পুত্র খুন হয়েছে। নিহতরা হলো- মুমিন (১১) এবং তার সহোদর রুজেল (৭)। এ ঘটনার পর থেকে ছেলে দুটির পিতা সাব্বির আলী (৩৫) পলাতক রয়েছেন। তাদের বাড়ি উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামে। মুমিন স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে সাব্বির আলী মাছ ধরতে দুই ছেলেকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী চিন্তামনি হাওরে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বের হন। সন্ধ্যায় তারা চিন্তামনি হাওরে গিয়ে দেখেন, সেখানে মুমিন ও রুজেলের লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিপুল সংখ্যক উৎসুক মানুষও সেখানে ভিড় করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কথাবার্তায় মনে হচ্ছে, দুই ছেলেকে পিতাই হত্যা করেছে। ঘটনার পর থেকে পিতা পলাতক রয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed