Main Menu

ছাতকে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সুরমা নদীর গনেশপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এ যুবকের ভাসমান লাশ উদ্ধার করেন এসআই সৈয়দ আব্দুল মান্নান।
পরে গলিত লাশটি ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দৃর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়েছে। এ ব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।

Share





Related News

Comments are Closed