লিবিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলেন সিলেটের আশরাফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বপ্ন পুরণের আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন সিলেটের আশরাফ আলী (৩০) । স্বপ্ন পূরণ তো দূরের কথা, দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে দেশে এলো তার লাশ। আশরাফ সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরপুর গ্রামের তুরাব আলীর পুত্র।
পারিবারিক সূত্র জানায়, প্রায় সাড়ে ৪ বছর পূর্বে লিবিয়া গিয়েছিলেন আশরাফ আলী। গত ১০ অক্টোবর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গুলি করে পালিয়ে যায়। ৩দিন নিখোঁজ থাকার পর ১ লক্ষ টাকার মাধ্যমে তার সন্ধান পাওয়া যায় একটি হাসপাতালে। ওই হাসপাতালে ৩দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় আশরাফের। এরপর গত রোববার বিমানের একটি ফ্লাইটে আশরাফের লাশ দেশে ফিরিয়ে আনা হয়। এরপর সোমবার (২৪ অক্টোবর) সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন নিহতের ভাই মশব আলী।
২ ভাই ও ১ বোনের মধ্যে আশরাফ ছিলেন সবার বড়। তার ৯ বছর বয়সী একটি সন্তান রয়েছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed