Main Menu

বিশ্বনাথে বিষপানে যুবতীর আত্মহত্যা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিষপানে ছাবিনা বেগম (২১) নামের এক যুবতি আত্মহত্যা করেছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। শনিবার দিবাগত রাত ২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৩টায় নিজ বসত ঘরে বিষ পান করে ছাবিনা বেগম। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে রবিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
বিষপান ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাবিনার বড় ভাই নুর মিয়া বলেন, আমার বোন মানষিক রোগে ভোগছিল। যার কারণে এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে আর পড়ালেখা করতে পারেনি।

Share





Related News

Comments are Closed