বদরুলের ছাত্রত্ব বাতিল করলো শাবি প্রশাসন
শাবি প্রতিনিধি: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে চিরতরে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন।
শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে অনিয়মিত ছাত্র হয়ে পড়েছিলেন।
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা দিতে যাওয়া খাদিজাকে কুপিয়ে জখম করার পরদিন বদরুলকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটি। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছিল।
‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদন রোববার সিন্ডিকেট সভায় উত্থাপন করার পর বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অধ্যাপক কবির।
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের বাসিন্দা বদরুল ঘটনার পরপরই গ্রেপ্তার হয়ে এখন সিলেট কারাগারে রয়েছেন। তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা চলছে।
হামলায় আহত খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed