সিলেটে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নাইওরপুলে শনিবার দুপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
অগ্নিকান্ডে পুড়ে গেছে নাইওরপুলের দেব এন্টারপ্রাইজ, বর্ষা লাইটিংসহ তিনটি প্রতিষ্ঠান। সবমিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগুনে ভস্মিভূত দেব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী স্বন্দীপ দেব বলেন, আগুনে তার দোকানের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শিশুর ব্যবহার্য বিভিন্ন সামগ্রীর ডিলারশীপ ছিল তার।
অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দমকল বাহিনী প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed