Main Menu

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, গত ১৭ ও ১৮ অক্টোবর সুনামগঞ্জের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সুনামগঞ্জের তাহিরপুরে ঔতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমাকে জড়িয়ে ঢালাও ভাবে যে ধরণের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্বাসাতের অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্য নয়। আমি প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত বিষয় হল, চলতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটির মনোয়নপত্র বিতরণ ও জমাদানকে কেন্দ্র করে কিছু সংখ্যক অভিভাবক নির্বাচন করা না করা নিয়ে দ্ধিধা বিভক্ত হয়ে পড়েন। একে কেন্দ্র করেই একটি মহল সাংবাদিকদের মিথ্যা, ভিক্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন করার অপচেষ্টা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিকার আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহোদেয়ের তত্বাবধানে শান্তিপূর্ণ ভাবে আগামী ৪ নভেম্বর ২০১৬ খ্রী: রোজ শুক্রবার নির্ধারিত সময়ে সকল অভিবাবক ভোটারদের ভোটাধিকারের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার পর বিধি মোতাবেক বিদ্যালয়ের পূর্নাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে ১৮ জন অভিভাবক সদস্য মনোয়নপত্র গ্রহন ও জমা দিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অতএব বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন বানচাল বা বন্ধ হওয়ার কোন অবকাশ নাই।

Share





Related News

Comments are Closed