Main Menu

তাহিরপুর কিশোরী দলের বিজয়, উপজেলা জুড়ে খুশীর বান

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে তাহিরপুরের কিশোরী দলের বিজয়ে গোটা উপজেলা জুড়ে বইছে খুশীর বান।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী দলকে ১-০ গোলে হারিয়ে তাহিরপুর উপজেলার কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী দল চ্যাম্পিয়ানশিপ অর্জন করে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হযরত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন, জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম।
এদিকে জেলা পর্যায়ে বিজয়ী হয়ে তাহিরপুর উপজেলার জন্য গৌরব বয়ে আনায় কিশোরী দলের খেলোয়ার শিফা আক্তার, শারমিন আক্তার, ঝর্না আক্তার, সুমি আক্তার, নার্গিস আক্তার, মুন্নী আক্তার, সুরমা বেগম, সুরমা আক্তার, হুমারিফাকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, শ্রীপুর উওর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম, পরিবশে ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক এবং উপজেলা জেলা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন, ইউনিয়ন আ’লীগের সাদারন সম্পাদক হাসান আলী প্রমুখ।
বিজয়ের জোয়ারে গোটা উপজেলা জুড়েই বইছে খুশীর বান। কিশোরীরা বাড়ি ফেরার পথে চারাগাঁও শুল্ক ষ্টেশন বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে গণ্যমান্য ব্যক্তিরা বৃহস্পতিবার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন। কিশোরী ফুটবল দলটি ২৯ অক্টোবর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ গ্রহন করবে।

Share





Related News

Comments are Closed