জগন্নাথপুরে ডাকাতি, ৮দিনেও মামলা নেয়নি পুলিশ
বিশেষ প্রতিনিধি: জগন্নাথপরে ডাকাতি ঘটনার ৮দিনেও মামলা নেয়নি থানা পুলিশ। এ ঘটনায় আদালতের আদেশও আমলে নিচ্ছেন না থানার ওসি মুহাম্মদ মুরসালীন।
গত ১৫ অক্টোবর দিবাগত রাত ২টায় জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও প্রকাশিত নোয়াগাঁওয়ের আব্দুল কাইয়ুমের বাড়িতে দুর্ধর্ষ এ ডাকাতি সংঘটিত হয়। সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দুই পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সোয়া ৫ লাখ টাকার মালপত্র লুটে নেয়।
এ ঘটনায় গৃহকর্তা আব্দুল কাইয়ুম জগন্নাথপুর থানায় মামলা দায়ের করতে গেলে অজ্ঞাত কারনে মামলা নেয়নি থানা পুলিশ। পরে আব্দুর কাইয়ুম ১৮ অক্টোবর ১৩ জনকে বিবাদী করে জগন্নাথপুর আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশা মামলা (নং-সিআর ৯৫/২০১৬) করেন।
মামলার আসামীরা হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও নোয়াগাঁওয়ের মজর উদ্দিন, আনর বাদশা, সফরুল, সেলিম, আজাদ মিয়া, আব্দুছ সায়েদ, আক্তার মিয়া, আব্দুল কুদ্দুছ, শামীম মিয়া, সুজন মিয়া, খালেদ মিয়া, মনু মিয়া ও হারুণ মিয়াসহ অজ্ঞানামা আরো ৫/৬জন। আদালত ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে জগন্নাথপুর থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু অদ্যাবধি থানার ওসি মুহাম্মদ মুরসালীন আদালতের আদেশে মামলা রেকর্ডে নেননি। ফলে মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছেন।
বক্তব্য নিতে জগন্নাথপুর থানার ওসি মুহাম্মদ মুরসালীনকে শুক্রবার সন্ধ্যে ৬টা ১০মিনিটে বারবার মোবাইল ফোনে কল দিলেও তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেননি।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed