রঙে, গানে আর ভালোবাসায় বিদায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘শেষ মুহূর্তের অনুভূমিতে খুঁজে পাই অতীতের ভালোবাসার স্মৃতি। সেই স্মৃতিকে বিদায় জানাতে আজ মনের ভেতর ডুকরে বেড়ায় বন্ধুত্বের বন্ধন! দেখতে দেখতে চার চারটি বছর পেরিয়ে গেছে বন্ধুদের ভালোবাসায়। আজ শেষ মুহূর্তে এসে আবারো ফিরে পাই সেই চিরচেনা মধুর ভালোবাসা আর অফুরন্ত বন্ধুত্বের প্রেম।’ কথাগুলো ভেসে আসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানের কণ্ঠে।
আজকের দিনের মতো আনন্দ জীবনে আর পাবো না কখনও! হয়ত দিনগুলি আর ফিরে আসবে না। শেষ বিদায়ের মুহূর্তগুলো স্মৃতিতে কেবল স্থায়ীভাবে রয়ে যাবে। ভারাক্রান্ত মনে কথাগুলো বলছিলেন একই ব্যাচের শিক্ষার্থী উম্মে তাহেরা সুইটি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) শাবির গণিত বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন শিক্ষা সমাপনী (র্যাগ ডে) উৎসবে।
ভোর হতে না হতেই সকলের মনে বেঁজে উঠে শেষ বিদায়ের সুর! বন্ধুরা একে অন্যকে খোঁজ নেয় কে কখন ক্যাম্পাসে আসবে। আর হই-হুল্লোড়ে মেতে উঠবে সবায়। ঘড়ির কাটা গড়াতে না গড়াতেই সকাল ১১টায় ক্যাম্পাসে জড়ো হতে থাকে সকলে। সময়ের সাথে পাল্লা দিয়েই অনিক ও খুশবু ক্যাম্পাসে আসে প্রথমে।

সহপাঠীর সংখ্যা বাড়ার সাথে সাথেই হঠাৎ করে দেখা যায় রাজিব, রাসেল, রিফাত ও রাফাতকে। যারা বেসুরা গলায় গান গেয়ে চলেছে ‘দেখা হবে বন্ধু কারণে বা অকারণে…’। এদের গানের সাথে গলা মিলায়ে গেয়ে যায় তন্ময়, মিনহাজ, মৌ, হারুণ ও কামরুজ্জামান।
পরক্ষণেই সহপাঠীরা সকলে ব্যস্ত হয়ে ওঠে সাদা রঙের টি-শার্ট গায়ে জড়াতে। রং পেন দিয়ে একবন্ধু আরেক বন্ধুর টিশার্টে নানা ধরনের উদ্ভব টাইপের কমেন্টস লিখতে উঠে পড়ে লাগে! সে সময় রং মাখতে ও মাখাতে ব্যস্ত হয়ে পড়ে কেলি, আরাফাত, তিশা, শিশির, শিমুল ও শ্যামা।
আজ তাদের সকলের শিক্ষা জীবনের সম্মান পর্বের সমাপ্তি ঘটতে চলেছে। তাই এ বন্ধুত্বের বাঁধন ছিড়ে কেউ কাউকে ভুলতে চান না কখনও। এমনটা সব ফুঠে উঠেছে তাদের অগোছালো চিত্রকর্মে ও কমেন্টসে। তাদের এ মিলন মেলা যেন রূপ নিয়েছে আবেগ আর উচ্ছ্বাসের উৎসবে। এসবের মাঝে নতুনত্বের প্রতিচ্ছবি খোঁজ করতে ব্যস্ত আবিত, বাঁধন, লিজা, রিনা ও মাহমুদ। এদিকে ঢোল তবলা নিয়ে মেতে উঠেছে শান্ত, সজীব ও সৌমিত্র।
আজকের এ দিনটিতে সকলে ফেলে আসা দিনগুলিকে খোঁজার চেষ্টা করেছে। সে কারণেই জাহিদ হাসানের কণ্ঠে বেঁজে ওঠে ‘আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখো…, যেদিন পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো…’। গানের সাথে সাথেই তাল মিলিয়ে আনন্দে গেয়ে ওঠে সাজ্জাদ, রাভি ও পলাশ।
শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে ১২টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় গানের তালে তালে নেচে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবন ‘সি’ এর সামনে এসে শেষ হয়। এর আগে এখানেই কেক কাটা এবং সহপাঠীদের সাথে ছাড়াও বিভাগের জুনিয়রদের সাথেও হয় রং মাখামাখি এবং ফটোসেশন। পরে গাড়ি করে ক্যাম্পাসের বাইরে যাওয়া হয় বেড়াতে। চারটা পর্যন্ত চলে সিলেট শহরে ঘোরাঘুরি। রাতে আয়োজন করা হয় গ্রান্ড ডিনার।
শিক্ষা-সমাপনী উৎসব উদযাপন নিয়ে ব্যাচের শিক্ষার্থী শোয়াইব আল রাজিব বলেন, সবার অংশগ্রহণে আমাদের আয়োজন সফল হয়েছে। আজকের দিনটিকে সকলে সারা জীবনের জন্য মনে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনটি আর কখনো ফিরে আসবেনা তাদের জীবনে। কিন্তু যেভাবে একে অপরকে রং মাখানো, টিশার্টে উদ্ভট মন্তব্য লেখা এটা সকলে মনে রাখবে সারা জীবন। এমনটাই প্রত্যাশা করেন অনিক চন্দ্র দাস।
বিদায় বেলায় সকলের মাঝে ভীষণ ভালো লাগার অনুভূতি থাকলেও যেন মনের মাঝে লুকিয়ে আছে চাপা কিছু বেদনা। সেটা কেবল বন্ধুদের ছেড়ে যাওয়ার কষ্ট এবং ভালোবাসার শাবি ক্যাম্পাস।
Related News
পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া, ১৫ বছর ধরে অতিথিদের মিলনমেলা
মো. সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়: ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদের কিচিরমিচির। গাছের ডালেRead More
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller )গ্রামেRead More




Comments are Closed