Main Menu

সিলেট নগরী থেকে এক ব্যক্তি নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্যামার গাঁও গ্রামের মৃত ওয়াহিদ উল­াহর ছেলে হাজী মো. হাবীবুর রহমান (৪৫) গত ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
জানা যায়, জগন্নাথপুর শ্যামারগাঁও গ্রাম থেকে হাবীবুর রহমান বুধবার সিলেট নগরীর আরামবাগস্থ বোনের বাসায় বেড়াতে আসেন। বাসার কাউকে কিছু না বলে বৃহস্পতিবার সকালে বাসা হতে বের হয়ে যাওয়ার পর আর বাড়ীতে ফিরেননি। নিকটস্থ সকল আত্নীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি পরও তাকে না পেয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং ১১৮৪।
বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল কালো ও সাদা রংয়ের চেক শার্ট ও লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি, মূখমন্ডল-লম্বা, মুখে সাদা রংয়ের লম্বা দাড়ি।
যদি কেউ তার খোঁজ পান তাহলে নিম্নে মোবাইল ফোন ০১৭১৫-১৪২৮৩৪ ও ০১৭৫৯-১৪০০২০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার মা ফুলেছা বিবি।

Share





Related News

Comments are Closed