ওজাসের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (ওজাস)-এর সাধারণ সভা বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের সরাসরি ভোটে আব্দুল মুহিত দিদার সভাপতি ও মো. মারুফ হাসান সেক্রেটারী পদে পুনরায় নির্বাচিত হন। কার্যকরি কমিটির অবশিষ্ট ৯টি পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট নিউজ ২৪ডটকম-এর সম্পাদক খালেদ আহমদ, সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অনলাইন প্রেসক্লাব-এর সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেটের সকাল ডট কম-এর সম্পাদক সিরাজুল ইসলাম এবং সিলেটের খবর ২৪ডট কম-এর এর সম্পাদক গোলজার আহমদ হেলাল।
গোপন ভোটের মাধ্যমে ২০১৬-১৮ সালের কার্যকরি কমিটির অবশিষ্ট ৯টি পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি (১) কে এ রহিম (ডেইলি সিলেট ডটকম), সহ-সভাপতি (২) হুমায়ূন কবির লিটন (ডেইলি নিউ সিলেট ডটকম), সহ-সাধারণ সম্পাদক মুনশী ইকবাল (জাগো সিলেট ডট নিউজ), কোষাধ্যক্ষ লুৎফুর রহমান তোফায়েল (চাইল্ড নিউজ টোয়েন্টিফোর ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাওহিদুল ইসলাম (নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু (সিলেটের সময় ডটকম), সদস্য (১) অবনী নাজমিন (ডেইলি সিলেট ডটকম), সদস্য (২) মাসুম বিলাহ (নিউজ ওরগান টোয়েন্টিফোর ডটকম) এবং সদস্য (৩) খছরুজ্জামান পারভেজ (আজকের সিলেট ডটকম)।
ওজাস-এর সভাপতি আব্দুল মুহিত দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন ওজাস-এর সেক্রেটারি মারুফ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসস’র জেলা প্রতিনিধি শুয়াইব হাসান, সিলেট টাইম টোয়েন্টিফোন ডট কমের শফিকুর রহমান, নিউজ ওরগান টোয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক মাসুদ আহমদ রনি, মাসুম বিলাহ, আজকের সিলেট ডটকমের খছরুজ্জামান পারভেজ, সিলেট এক্সপ্রেস ডটকমের স্টাফ রিপোর্টার তাছলিমা খানম বিথী প্রমুখ। সাধারণ সভা শেষে ওজাস সদস্যদের জন্য এক নৈশভোজের আয়োজন করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed