কিবরিয়া হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্য গ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের হাছন আলী ও আব্দুল হাই নামের দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মকবুল হোসেন বৃহস্পতিবার আসামীদের উপস্থিতিতে তাদের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ২৬ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেছে।
এ নিয়ে ওই মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষ্য গ্রহণকালে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া হরকাতুল জিহাদ(হুজি)-এর শীর্ষ নেতা মুফতি হান্নানসহ কারাবন্দী অপর ১২ আসামী ও জামিনে থাকা ৮ আসামী উপস্থিত ছিলেন। অসুস্থ থাকায় আরিফ ও বাবরের পক্ষে তাদের আইনজীবীগন হাজিরা দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed