Main Menu

সিলেটে সিগারেটের বিজ্ঞাপণ প্রচারে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর শিবগঞ্জ সোনাপাড়া এলাকায় আবুল খায়ের কোম্পানীর পরিবেশক বকুল মিয়া কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় বিপুল পরিমাণ ধূমপান জাতীয় পণ্যের বিজ্ঞপণ প্রচারে ব্যবহৃত ছাতা, পোস্টার, লিফলেট জব্দ করে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে ধংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম’র নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কর্যালয়ের পেশকার এখলাছুর রহমান, সীন্তাতিক তামাক মুক্ত সিলেট প্রকল্প’র এডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার শেফালী বেগম, মিডিয়া অফিসার মুরাদ বক্স, ফিল্ড অফিসার তানিয়া আক্তার। ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় এসএমপি’র পুলিশ ফোর্সও সহয়াতা করে।

Share





Related News

Comments are Closed