সুরমা নদীতে অবৈধ বালু উক্তোলন, ঝুঁকিতে শাহজালাল ব্রীজ
বিশেষ প্রতিনিধি : ধ্বসে পড়ার আশংকায় সিলেটের সুরমা নদীর শাহজালাল ব্রীজ। ভারী যানবাহন চলাচলের জন্য নির্মিত ব্রিজটি ধ্বসে পড়তে পারে বে-আইনী নদী খননের কারনেই। মাটি খাদক একটি মহল গত এক সপ্তাহ ধরে এ ব্রীজ এলাকায় ড্রেজার নামক দানবীয় যন্ত্র বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন করে চলেছে। প্রশাসনের নাকের ডগায় ধবংসাত্মক কাজটি চালিয়ে গেলেও দেখার কেউ নেই।
সিলেটের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুরমা নদীতে সরকারের লিজ দেয়া কয়েকটি বালু মহাল থাকলেও গুরুত্বপূর্ন স্থাপনার ক্ষতিকারক স্থানে বালু উত্তোলনের সরকারী কোন অনুমতি নেই। সিলেট নগরীর সুরমা নদীর শাহজালাল ব্রীজসহ নগর এলাকায় ইজারাযোগ্য কোন বালুমহালও নেই। কিন্তু একশ্রেণীর বালু খাদকরা শাহজালাল ব্রীজসহ নগর এলাকাকেও বাদ দিচ্ছে না। তারা গত এক সপ্তাহ ধরে শক্তিশালী ড্রেজার দিয়ে দেদার-ছে ওই এলাকা থেকে বালু-মাটি উত্তোলন করে চলেছে। বালু উত্তোলনের ফলে শাহজালালাল ব্রীজের খুটিগুলোর (পায়ার) আশপাশ এলাকা গভীর হয়ে মাটি ধ্বসে একসময় ব্রীজটিও ধ্বসে পড়তে পারে বলে আশংকা করছেন সচেতন নাগরিকবৃন্দ। তাই এ ব্যাপারে ত্বরিৎ ব্যবস্থা নিতে সচেতন নগরবাসী সরকার ও প্রশাসনের দ্রুততর পদক্ষেপ কামনা করছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed