Main Menu

ছাত্রদল নেতা সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কায়সার মাহমুদ সুমনের নিজ ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লুঠপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

ছাত্রদল নেতৃবৃন্দ বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, বিগত কিছুদিন যাবত সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ ছাত্রদল নেতা সুমনের কাছে চাঁদা দাবী করে আসছে, তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধায় সন্ত্রাসী পীযুষ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে বসে, এতে ছাত্রদল নেতা সুমন দাবীকৃত চাঁদা প্রদান না করায় মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদল নেতা সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুঠপাট চালায়।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিলেট জেলা সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না এক বিবৃতিতে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই সকল সন্ত্রাসীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed