সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ফার্মেসী ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। এসময় একটি ডায়গনস্টিক সেন্টার ও একটি ফার্মেসি ভাংচুর করা হয়। বুধবার বিকেল ও রাতে দু দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকাবীবাজারে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কায়সার মাহমুদ সুমনের নেতৃত্বাধিন প্রান্তিক গ্রুপের নেতাকর্মীরা প্রতিদিন আড্ডা দিতেন। বুধবার বিকেল ৪টার দিকে পিযুষ কান্তি দে অনুসারী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের নেতৃত্বে কয়কজন নেতাকর্মী ওই স্থানে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছাত্রলীগ কর্মী জাহেদ, মঈনুল ও রিপন আহত হয়।
এর জের ধরে রাত ৯টার দিকে পীযুষ সমর্থিত মহানগর ছাত্রলীগ নেতা অনিক দলবল নিয়ে ওই স্থানে গেলে আবারো ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছাত্রদল নেতা সুমনের মালিকানাধীন ল্যাবডিনোভা ডায়াগনস্টিক এন্ড কন্সালটেন্সি সেন্টারের গ্লাস ভাংচুর এবং ফার্মেসিতে ভাংচুরের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পেয়েছেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
সংঘর্ষের খবর পেয়ে সিলেট কোতোয়ালী থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে দু’পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহামদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed