মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে শাবির দুই ছাত্রী আহত
শাবি প্রতিনিধি : মাইক্রোবাস-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাসরিন ফাতিমা নাদিয়া ও পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসরিন বেগম।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা আবাসিক এলাকার বিজিবি-২ নম্বর গেইটের কাছে এ ঘটনা ঘটে।
সমাজকর্ম বিভাগের ছাত্রী নাদিয়ার সহপাঠী ফাহিম ও জুনায়েদ জানান, ঘটনার পর তাদেরকে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সংঘর্ষে নাদিয়া মারাত্মক আহত হয়েছেন এবং নাসরিন বেগম ঘাড়ে সামান্য আঘাত পেয়েছেন।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুইজন ছাত্রী আহত হয়েছেন। আমি হাসপাতালে গিয়েছিলাম। তাদেরকে হাসপাতালে সুচিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।’
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed