আ.লীগের জাতীয় সম্মেলন, বর্ণিল সাজে সিলেট নগরী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামীলীগের সম্মেলন কে ঘিরে সিলেট সেজেছে বর্নিল সাজে। মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোক সজ্জা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর প্রতিকৃতি টানানো সহ ব্যানার, ফেষ্টুনে মোড়ে দেয়া হয়েছে নগরীর প্রধান সড়ক গুলো। সম্মেলন সফলের আহবান জানিয়ে রাজপথে নির্মান করা হয়েছে অসংখ্য তোড়ন।
এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য। উৎসবে আমেজে কাটছে সময় তাদের। অন্যদিকে সম্মেলনে নুতন নেতৃত্ব নিয়েও চলছে জোড় আলোচনা।
এদিকে আওয়ামীলীগের বহুল আকাংখিত এ সম্মেলনকে সফল করতে সর্বস্থরের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান। তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন, এ সংগঠনের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের মত সিলেটের নেতা কর্মীরা উজ্জিবিত। সম্মেলনে কাউন্সিলর এবং ডেলিগেটরা অধীর আগ্রহে এখন অপেক্ষা করছে সেই মাহেন্দ্রখনের। তিনি বলেন সিলেটের গণমানুষের কাছে আওয়ামীলীগকে পৌছে দিতে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীকে, তাই সকলকে আওয়ামীলীগের সাথে একাত্বতার ঘোষনার আহবান জানান।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed