জকিগঞ্জে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে বুধবার অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টা ২০ মিনিটে ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ জকিগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জকিগঞ্জ আইসিপি সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোয় বিজিবি’র আহবানে ১৩১ ব্যাটালিয়ন বিএসএফ’র সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিষয়াবলীর উপর দ্বিপাক্ষিক আলোচনা হয়। বৈঠকে বিজিবি-বিএসএফ আন্তঃ সীমান্ত সম্পর্কিত বিভিন্ন অপরাধ বিশেষ করে গরু-মহিষ চুরি, চোরাচালান, মাদক-ফেন্সিডিলসহ সকল ধরনের অপরাধ দমনে যৌথভাবে কাজ করতে দৃঢ়ভাবে অঙ্গীকার বদ্ধ হন উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ সম্মিলিতভাবে কাজ করতে একমত হন। তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেন।
পতাকা বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)’র পক্ষে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক শাহ আলম চৌধুরী, বিজিবিএম, পিবিজিএম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সাথে ছিলেন ২ জন অফিসার, ৩ জন কোম্পানী কমান্ডার, ৪ জন বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর ৪ জন সদস্য।
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)’র পক্ষে ১৩১ ব্যাটালিয়ন বিএসএফ’র কমান্ড্যান্ট শ্রী ওম প্রকাশের নেতৃত্বে ২ জন ষ্টাফ অফিসার, ৩ জন কোম্পানী কমান্ডার ও অন্যান্য পদবীর ৮ জন সদস্য বৈঠকে অংশ নেন।
বিকাল ৫টায় শেষ হওয়া বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিয়মিত বিভিন্ন পর্যায়ে সীমান্ত বৈঠক আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করে। এর আগে বিএসএফ’র প্রতিনিধি দলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed