Main Menu

সিলেটে ডেল্টা ক্লিনিককে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার বিকেলে নগরীর বিভিন্ন ক্লিনিক ও মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরবক্সটুলার ডেল্টা হসপিটালকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জিন্দাবাজারের দোকানগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ‘ফায়ার ইস্টিংগুইশার’ না থাকায় সতর্ক করা হয়। বেসরকারি মেডিক্যাল ও ক্লিনিক ল্যাব নিয়ন্ত্রণ আইনে একটি ক্লিনিকের ম্যানেজার ওয়াসিন বারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, এএসপি (এপিবিএম) আবদুল কুদ্দুস ও ফায়ার সার্ভিস পরিদর্শক হুমায়ুন নাইম।

Share





Related News

Comments are Closed