বাস টার্মিনাল সংস্কার-অবৈধ দোকান উচ্ছেদ দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকান পাট উচ্ছেদ, বাথরুম ব্যবহারের উপযোগী করা, টার্মিনালের ড্রেন, কালভার্ট নির্মাণ, টার্মিনালের ভেতরে লাইটপোস্ট আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থাপন না করলে ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করবে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার বিকেল ৪টায় সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের পরিচালনায় বক্তারা বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য কয়েক দফা সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব আবুল কালাম চেয়ারম্যান, জেলা মালিক সমিতির সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, মো. আব্দুর রহিম, নাজিম উদ্দিন লস্কর, মো. সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. কয়ছর আহমদ (মাখন), মো. শেকু আহমদ, আব্দুল গনি চৌধুরী, অর্থ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. নাজমূল মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, শ্রমিক নেতা রুনু মিয়া, মানিক মিয়া, বাবরুল হোসেন বাবুল, মো. ইলিয়াস মিয়া, মো. সাজ উদ্দিন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি তেরা মিয়া, মালিক সমিতির দপ্তর সম্পাদক আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির পলাশ, সদস্য ফারুক মিয়া, শাহিন আহমদ, শ্রমিক নেতা ফজর আলী, মো. শাহজাহান প্রমুখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed