Main Menu

সিলেটে সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তা গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুর্নীতির অভিযোগে সহকারী সেটেলম্যান্ট অফিসার মো: বদরুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকালে সিলেট নগরীর আলমপুরস্থ জোনাল সেটেলম্যান্ট অফিসারের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বদরুল আলম চৌধুরী হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সহকারী সেটেলম্যান্ট অফিসারের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে সিলেটের বালাগঞ্জ উপজেলায়ও একই দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে দন্ডবিধি ৪২০/৪৬৭ /৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী কোম্পানীগঞ্জ থানায় ২০১৩ সালের ২৪ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট এর সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরীর নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকারসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ বদরুল আলম চৌধুরী (৫১) সিলেটের জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ইউনিয়নেরএওলাসার গ্রামের মৃত আতিকুলবারী চৌধুরীর পুত্র।

Share





Related News

Comments are Closed