সুনামগঞ্জ সীমান্তে হরিণের গোশতে ভোজন বিলাস
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ-নেত্রকোনা সীমান্তের ওপার থেকে তাড়া খেয়ে আসা একটি হরিণ অবমুক্তির কথা বলে বিজিবির কথিত সোর্স ও তার সহযোগীরা শেষ পর্যন্ত হরিণটিকে জবাই করে ভোজন বিলাস করলেন।
ধর্মপাশা উপজেলার মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহেশখলা এলাকায় মঙ্গলবার হরিণ জবাই করার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের মেঘালয়ের পাহাড় থেকে শিকারীদের তাড়া খেয়ে সীমান্তনদী মহেশখলা পার হযে মঙ্গলবার সকালে হরিণটি এপারে চলে আসে। মহেশখলা বাজারের ব্যবসায়ী নাজির মিয়া হরিণটিকে নদী থেকে উদ্ধার করেন। খবর পেয়ে মোহনপুর বিওপির বিজিবির কথিত সোর্স হাবুল ও তার কয়েক সহযোগী হরিণটি অবমুক্তির জন্য বিজিবির কাছে জমা দেওয়া হবে মর্মে নাজিরের নিকট থেকে নিয়ে যায়। পরে হরিণটি জবাই করে গোশত নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে দুপুরে ভোজন বিলাস শেষ করে। এদিকে, হরিণটিকে অবমুক্তি না করে জবাই করে গোশত দিয়ে ভোজন বিলাসের খবর পেয়ে এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে উঠেন। জনরোশের মুখে হাবলু ও তার সহযোগীরা গা ঢাকা দেয়।
ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, হরিণটি আটকের পর হাবলু ও তার সহযোগীরাই গোশত ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, বিষয়টি অনৈতিক।
নেত্রকোনা-১১ বর্ডারগার্ড ব্যাটালিয়নের মহেষখলার মোহনপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলমগীর হোসেন বুধবার সন্ধায় বলেন, হাবলু নামে বিজিবির কোন সোর্সকে আমি চিনিনা, হরিণ জবাই করে গোশত ভাগ ভাটোয়ারা করার খবর লোকমুখে শুনেছি।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed