রাজধানীতে ভার্সিটি শিক্ষিকার মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর বাড্ডা এলাকায় রাবেয়া কুলসুম (২৬) নামক ঐ শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করা হয়।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ভূঁইয়াবাড়ি এলাকার একটি বাড়ির দোতলা থেকে ঐ শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে স্বজনেরা। কুলসুম চট্টগ্রাম হালি শহরের জহির আহমেদের মেয়ে।
বাড্ডা থানার এসআই আল মামুন জানান, বুধবার ভোরে ঐ শিক্ষিকাকে ঝুলতে দেখে স্বজরা ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় ফাঁসের দাগ রয়েছে। এরপর, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে প্রেম সম্পর্কিত কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed