Main Menu

লালাবাজারে আগুনে ৭টি দোকান ভস্মিভূত

বিশেষ প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে বাজারের নির্মাণাধীন মসজিদের শ্রমিকদের থাকার রুমের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে সিলেট ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুনে দোকান গুলোর প্রায় আড়াই লাখ টাকার মাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ বাজারের মসজিদের নির্মাণ কাজের শ্রমিকদের বসবাসের রুম থেকে ধোঁয়া ওড়তে দেখেন তারা। এর পরপরই আগুন দ্রæত ছড়িয়ে পড়ে আশপাশের ৭টি ক্ষুদ্র দোকানে। খুব সকাল হওয়ায় দোকানের মালিকেরা দোকানে ছিলেন না। বাজারের লোকজন পুলিশে খবর দেন। বাজারে অবস্থানরত লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজে ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৭টি দোকানের প্রায় আড়াই লাখ টাকার মাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, ফল ব্যবসায়ী ইরশাদ আলী ৪০ হাজার টাকা, ফল ব্যবসায়ী তওহীদ আলী ৪০ হাজার টাকা, ফল ব্যবসায়ী আখতার আলী ৩৫ হাজার টাকা, খাদ্য সামগ্রীর দোকানি রুবেল মিয়ার ৩০ হাজার টাকা, জুতার দোকানি বাচ্চু মিয়ার ৭০ হাজার টাকা, চা-দোকানি বাবুল মিয়ার ২০ হাজার টাকা ও পান-সুপারির দোকানি অমল দেবনাথের ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, মসজিদের নির্মাণের জন্য রাখা প্রায় ৫০-৬০ বস্তা সিমেন্ট পুড়ে গেছে। মসজিদের ইমামের কক্ষেও আগুনে নগদ টাকা ও জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রফিক মিয়া বলেন, শ্রমিকদের থাকার রুম থেকে হঠাৎ ধোঁয়া উড়তে দেখি। তারপর আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন আগুন নেভান।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাবুল মিয়া জানান, এর আগে রমজানেও ওই শ্রমিক রুম থেকে আগুন লাগে। এবার দ্বিতীয়বার তাদের রান্না করার চুলা থেকে আগুন লাগে।
মসজিদ নির্মাণ কমিটির সেক্রেটারি ডা. জাকারিয়া চৌধুরী লাক্কু জানান, আগুনে মসজিদের সিমেন্ট পুড়েছে। ইমাম সাহেবের কক্ষের কাগজ ও কাপড়চোপড় পুড়েছে। কীভাবে আগুন লেগেছে এখনো বোঝা যাচ্ছে না। ’
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিসকে ম্যাসেজ দিয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি।
সিলেট ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমা স্টেশনের কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, প্রাথমিক ধারণা শ্রমিকদের রুমের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে আনুমানিক ১ লাখ টাকার মাল পুড়েছে, উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল।

Share





Related News

Comments are Closed