Main Menu

ছাতকে বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ধর্ষনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ৩ সন্তানের জননী বিধবা মেরাজুন নেছা। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার চরেরবন্দ গ্রামের শুকুর আলীর মেয়ে মেরাজুন নেছা (২৩)কে একই গ্রামের আমির আলমের কাছে বিয়ে দেয়া হয়। ৩ সন্তান জন্মের পর স্বামী মারা গেলে সে পিত্রালয়ে বসবাস শুরু করে। তার অসহায়ত্বের সুযোগে একই গ্রামের আফিজ আলীর পুত্র তাজুল ইসলাম (৩২) তাকে দ্বিতীয় বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত ১০ জুলাই তার সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এতে সে অন্তঃস্বত্বা হয়ে পড়লে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সে মেরাজুনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরও প্রাণনাশের ভয়ভীতির মাধ্যমে প্রতারক তাজুল তাকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। পরে তাজুলের পিতা আফিজ আলী ও ভাই তাহির আলমকে জানালে তারা বিষয়টি এড়িয়ে যাবার অপচেষ্টা চালান। অবশেষে সালিশ বৈঠকে মেরাজুনকে বিয়ে করার রায় দেয়া হয়। কিন্তু তার পিতা ও ভাই রহস্যজনক নীরবতা পালন করায় এর অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অবশেষে মেরাজুন নিরুপায় হয়ে থানায় এ অভিযোগ দায়ের করে।
এব্যাপারে মামলার তদন্ত অফিসার এসআই নূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তদন্ত করে সাক্ষ্য প্রমাণে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed