সিলেট সীমান্তে ভারতীয় মদের চালান আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মদের চালান আটক করেছে বিজিবি।
বিজিবি-৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্ণেল মো. গোলাম মহি উদ্দিন খন্দকার জানান, কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির হাবিলদার জমসেদ আলীর নেতৃত্বে সোমবার মাঝেরগাঁও নামক এলাকা থেকে ৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করা হয়। একই বিওপির নায়েক আবদুল হাইয়ের নেতৃত্বে বিজিবির অপর একটি টহল দল ৩১৯ বোতল ভারতীয় ম্যাগডুয়েলস ও ১০ বোতল এমসি মদের বোতল আটক করে। আটকককৃত মাদক দ্রব্যের মুল্য প্রায় ৬ লাখ ৩১ হাজার ৫শ টাকা।
« ছাতকে বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ (Previous News)
(Next News) কানাইঘাটে কন্যা হত্যার দায়ে মা গ্রেফতার »
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed