Main Menu

ছাতকে যুবকের রহস্যজনক মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে লাকড়ি কাটতে গিয়ে আব্দুর রহমান (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ খুরমা ইউপির কটালপুর-নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের মন্তাজ আলীর পুত্র।
জানা যায়, ঘটনার সময়ে আব্দুর রহমান বাড়ির পূর্ব দিকের পুকুরপারে লাকড়ি কাটার কাজ করছিল। দীর্ঘক্ষণ কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে গিয়ে গোয়াল ঘরের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। এসময় পরিবারের লোকজন তাকে স্থানীয় কৈতক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিকেলে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের অনুমতিতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার ভাই মাওলানা আব্দুল্লাহ জানান, ঘটনাটি রহস্যজনক। তবে বিষ খেয়ে সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আব্দুর রহমানকে কাতার পাঠানোর জন্যে কথাবার্তা চলছিল বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed