Main Menu

হবিগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদীর গোড়বই এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুশিল। মঙ্গলবার দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি ডাকাত কামাল মিয়ার (৩৫)। সে রংগুরহাটি গ্রামের চান মিয়ার পূত্র।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, সকালে স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কামাল মিয়ার বিরুদ্ধে সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Share





Related News

Comments are Closed