Main Menu

প্রান কোম্পানীর ২ টন মেয়াদ উক্তীর্ন লুডুস জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান কোম্পানীর ২ টন মেয়াদ উক্তীর্ন লুডুস জব্দ ও বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া গ্রামে হাফিজা বেগমের বাড়ীতে অভিযান চালিয়ে এই লুডুস জব্দ করা হয়। এসময় মেয়াদ উক্তীর্ন লুডুস বিক্রির দায়ে হাফিজা বেগমের নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজা বেগমের বাড়ীতে অভিযান চালিযে প্রান কোম্পানীর ২ টন মেয়াদ উক্তীর্ন লুডুস জব্দ করে ও বিক্রির দায়ে উপরোক্ত জরিমানা আদায় করেন।
এদিকে প্রান কোম্পানীর ফুরবাড়ী রাঙ্গামাটি ফেক্টরীর ব্যবস্থাপক প্রশাসন আলতাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন জব্দকৃত মালামাল গুলো ফুরবাড়ী ফেক্টরীর নয়, বিক্রেতা বাইরে থেকে সংগ্রহ করেছে, যে গুলো কোম্পানী মাছের খাদ্য হিসেবে বিক্রি করে থাকে।

Share





Related News

Comments are Closed