Main Menu

সুনামগঞ্জে কণের প্রেমিকের হাতে প্রবাসী বর খুন

বিশেষ প্রতিনিধি: নারীদের বহুপ্রেম লীলার কারণে সিলেট অঞ্চলে একের পর এক ঘটে চলেছে মর্মান্তিক অঘটন। এবার কনের পূর্বপ্রেমিকের হাতে প্রকাশ্যে খুন হলেন এক প্রবাসী বর। অন্যের প্রেমিকাকে নিয়ে ঘর-সংসার করা হলো না ওই প্রবাসীর। ফিরতি যাত্রায় গিয়ে কণের পুর্বপ্রেমিকের বর্বর হামলায় প্রাণ গেল তার। রোববার রাতে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গাজিনগরে মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জের হাসাবাদ গ্রামের মানিক মিয়ার পুত্র মালয়েশিয়া প্রবাসী সোহেল মিয়া (২৬) গত কয়েকদিন আগে দেশে ফিরেন। শুক্রবার (১৪অক্টোব) সোহেল মিয়া বিয়ে করেন পার্শ্ববর্তী পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের শামসুল আলমের মেয়ে জহুরা আক্তারকে। বর-কনে উভয়ের পারিবাকি সম্মতিতেই ধুমধামে এ বিয়ে সম্পন্ন হয়। রোববার নববধু নিয়ে ফিরতি যাত্রায শশুরবাড়ি যান সোহেল। সন্ধ্যারাতেই রামধা হাতে নিয়ে জহুরার বাড়িতে আকস্মিক হাজির হয় তার পূর্বপ্রেমিক শাহীন।
শাহীন (৩০) পার্শ্ববর্তী পাথারিয়া গ্রামের মৃত আছকর আলীর পুত্র। প্রেমিক শহীন তার প্রেমিকা জহুরা ও তার পরিবারের লোকজনের সামনেই বর সোহেলকে দা দিযে উপর্যুপরি কোপিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় প্রবাসী বর সোহেলকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে ওইদিন রাত ৯টায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জহুরার প্রেমিক নরঘাতক শামীমকে আটক করে। তবে ঘটনার নেপথ্যের নায়িকা জহুরাকে এখনো আটক করতে পারেনি পুলিশ। সোমবার বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed