বিচারক হত্যায় জেএমবির আরিফের ফাঁসি কার্যকর
বৈশাখী নিউজ ডেস্ক : ঝালকাঠিতে দুই বিচারককে বোমা মেরে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে জেএমবি সদস্য আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তাকে নিয়ে এ ঘটনায় জেএমবির সাতজনের সর্বোচ্চ শাস্তি কার্যকর হলো।
রোববার রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে আরিফের ফাঁসি কার্যকর হয় বলে জেল সুপার কামরুল ইসলাম জানান।
তার মরদেহ রাতেই গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে ঝালকাঠির জেলা জজ আদালতে যাওয়ার পথে বিচারকদের বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালিয়ে জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদকে হত্যা করে জঙ্গিরা।
এই হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে আরিফসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ। সাতজনের মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল থাকায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। এরা হলো- জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক, শায়খ আবদুর রহমান, তার ভাই আতাউর রহমান সানি ও জামাতা আবদুল আউয়াল।
আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে ছিলো। গত ২৮ অগাস্ট আপিলের রায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed