সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহানা, সম্পাদক শেরগুল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্য্যালয়ে সাধারন সভার আয়োজন করা হয়। এতে নব-নির্বাচিত কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক গ্রাম-বাংলার কথা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি ও সাধারন সম্পাদক হিসাবে দৈনিক সুনামগঞ্জের ডাক প্রত্রিকার সম্পাদক শেরগুল আহমদ। সহ-সভাপতি হিসাবে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় ও সুনামগঞ্জ রিপোর্ট পত্রিকার চিফ রিপোর্টার রওনক আহমদ, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, পাঠাগার সম্পাদক অরুন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-হেলাল, দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন, কার্যকরী সদস্য অ্যাডঃ পীর ফজলুর রহমান মিসবাহ, অ্যাডঃ আজিজুল ইসলাম চৌধুরী, অ্যাডঃ আইনুল ইসলাম বাবলু, মাসুম হেলাল, কুলেন্দ শেখর দাস, স্বপন কুমার সরকার ও হিমাদ্রী শেখর ভদ্র।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed