কমলগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সিএনজি স্ট্যান্ড থেকে ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় শমশেরনগর ফাঁড়ির পুলিশ চুনু মিয়া (৩৬) নামের ওই যুবককে আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল স্টেশন রোডস্থ সিএনজি স্ট্যান্ড থেকে চনু মিয়া নামের এক যুবককে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। আটক চুনু মিয়া কুলাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed