দোয়ারায় দুই স্কুল ছাত্র নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৭দিন ধরে দুই স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। ফলে এ দুই পরিবারে বিরাজ করছে অজানা শঙ্কা।
নিখোঁজ মো. মঈন উদ্দিন উপজেলার বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে স্থানীয় রগারপাড় গ্রামের ইনছাব আলীর ছেলে।
এছাড়া একই গ্রামের আব্দুল করিমের ছেলে লায়েকও একই দিন থেকে নিখোঁজ রয়েছে। সে নেতরছই আনন্দ স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ত।
নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আব্দুল করিম- ০১৭২৬ ৮৮৬৭৬৮, ইসলাম- ০১৭৫৯৮৬১৪১৮, লুৎফুর- ০১৭২৩ ৫৯৭০৬৪ এবং ০১৯৮২ ১০০১০০।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed