Main Menu

শাবি’র প্রধান ফটকে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের গোলাবী রেস্টুরেন্ট ভাংচুর ও কর্মচারীদের মারধরের ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা।
শনিবার রাত ৯টায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ফটকের সামনের দোকনগুলোর ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে আধা ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যানজটের সৃষ্টি হয়।
পরে শাবি প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এসময় ব্যবসায়ীরা তাদের উপর শাবি শাখা ছাত্রলীগের কিছু সদস্য হামলা করে রেস্টুরেন্ট ভাংচুর ও কর্মচারিদের মারধর করে আহত করে বলে অভিযোগ করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে শাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার ব্যবস্থা নেওয়ার আশ্বস দিলে ব্যবসায়ীরা অবরোধ স্থগিত করেন।
‘আমরা হামলার অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন (রাজু), সহ-সম্পাদক প্রিতম দাশ জনি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অসীম বিশ্বাস ও সদস্য উজ্জল সাহাসহ আরো ২-৩ জন এ হামলা চালায়। হামলায় আলমগীর ও মুস্তাকিম নামের দুই রেস্টুরেন্ট কর্মচারী আহত হন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, এরা সাধারণত বাকি খেয়ে টাকা দেয় না। সে কারণে শনিবার বিকেলে বাকি না দেওয়ার কথা বললে তারা হামলা করে রেস্টুরেন্টে ভাংচুর ও ২ কর্মচারীকে মারপিট করে আহত করেন।
ঘটনার পর শনিবার সন্ধ্যায় শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বিষয়টির মিটমাটের কথা বললেও পরে সকল ব্যবসায়ীরা আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Share





Related News

Comments are Closed