ফুলবাড়ীতে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। শুক্রবার (১৪ অক্টোবর) থেকে দুইদিন ব্যাপী এই অভিযান শনিবার (১৫ অক্টোবর) পর্যন্ত চলে।
পৌর মেয়ার মুরতুজা সরকার মানিক বলেন, বেশ কিছুদিন থেকে পৌর শহরের বিভিন্ন পাড়া-মহলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশংকাজনকহারে বেড়ে যায়। এসব বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়েছে সাধারণ পথচারিরা। তবে আক্রান্তদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি।
তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বেওয়ারিশ কুকুর নিধনের জন্য দাবি তোলেন। পৌরবাসীকে কুকুরের আক্রমণ থেকে মুক্ত রাখতেই বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed