শ্রীমঙ্গলে পর্যটকদের অন্যতম আকর্ষণ চা কন্যা ভাস্কর্য
নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে পর্যটকদের নজরকেড়ে নিচ্ছে নারী চা শ্রমিকের প্রতীক শ্রীমঙ্গলে প্রবেশ পথের ‘চা কন্যা’ ভাস্কর্য। সবসময়ই এ চা কন্যা ভাস্কর্যে লক্ষ্য করা যায় পর্যটনপ্রেমীদের মিলন মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটনপ্রেমীদের অন্যতম প্রধান আকর্ষণ ধবধবে সাদা চা কন্যা ভাস্কর্যটি।
ঢাকা-সিলেট মহাসড়কের আঁকা-বাঁকা দীর্ঘ পথের দুপাশে রয়েছে পাহাড়ের সমারোহ ও ঘন সবুজ চা বাগান। চা কন্যাটির অবস্থানও ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গলের প্রবেশ পথে। চা শিল্পাঞ্চলের বিশাল গৌরব ও সুপ্রাচীন ঐতিহ্যের প্রতীক হিসেবে শ্রীমঙ্গলে নির্মিত হয়েছে চা-কন্যা ভাষ্কর্য। এ শহরের অন্যতম আকর্ষণ বাগানে পাতা তোলায় মগ্ন ভাস্কর্য চা কন্যা। ২৪ ফুট উঁচু ওই শুভ্র ভাস্কর্যের পিঠের ঝুড়িতে কতো চা পাতা জমলো কে জানে? ২০১০ সালে সাতগাঁও চা বাগানের সহযোগীতায় এই ভাস্কর্য তৈরি করে মৌলভীবাজার জেলা প্রশাসন।
এছাড়াও চায়ের রাজধানী শ্রীমঙ্গলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। প্রত্যেকটি স্থানেই রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতি যেন নিজ হাতেই সাজিয়েছেন শ্রীমঙ্গলের এই দর্শনীয় স্থান গুলোকে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed