Main Menu

খাদিজার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজ এর ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এমসি কলেজে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ায় সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি রিয়াছত ওয়েলফেয়ার সোসাইটি ১৫ অক্টোবর শনিবার সকালে নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সোসাইটির সভাপতি নঈম উদ্দিন মুকুল এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন খোকন এর পরিচারনায় সভায় প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠাপোষক আলহাজ¦ হাবিবুর রহমান মতিন। বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, সোসাইটির সহ সভাপতি হাজী আনছার মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক ফারহান আহমদ, অর্থ সম্পাদক ইমরান আহমদ নাদিম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ এম. আর হোসেন, উপদেষ্টা এডভোকেট মুহিবুর রহমান সেলিম, খলিলুর রহমান মাছুম। উপস্থিত ছিলেন মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আমির হোসেন, হাফিজ মনির উদ্দিন, রাজু আহমদ, জাবেদ আহমদ, ফাহিম আহমদ, নাছিম আহমদ, সায়হান আহমদ, সাকের, এহসান, মিজান, ইশমাম, রিফাত প্রমুখ।
সভার শেষ পর্বে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর আশু আরোগ্য কামনায় রিয়াছত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed